1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সন্দ্বীপে সড়ক দুর্ঘটনা রোধে চাইন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর স্মারকলিপি প্রদান

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে সড়ক দুর্ঘটনা রোধে সড়কে বাইক বা অন্য যানবাহন চালানোর ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করাসহ ৮ দফা দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে শিশু-সংগঠন চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন। ৪ এপ্রিল, শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে উল্লেখ করা হয়, সন্দ্বীপে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। মারাত্মকভাবে আহত হচ্ছেন অনেকে।

তাই, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে অতি দ্রুত কিছু পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয় এ স্মারকলিপিতে। সড়ক দুর্ঘটনা এড়াতে যেকোনো যানবাহন চালানোর ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা, সড়কের পাশে দখলকৃত জায়গা অবমুক্ত করে রাস্তা প্রশস্ত করা, রাস্তার পাশে ঝোপঝাড় পরিষ্কার করা, বালির স্তূপ ও গাছের গুড়ি সরিয়ে নেওয়া, প্রধান সড়কের পাশে সর্বোচ্চ গতিসীমা বিষয়ক সাইনবোর্ড লাগানো, মোড়ে মোড়ে দিক নির্দেশক সাংকেতিক চিহ্ন দেওয়া, স্পিড ব্রেকারগুলো রঙ করা, রাস্তার পাশে পর্যাপ্ত ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা, রাস্তার পাশে দোকানের জিনিসপত্র বা অন্য কোনো মালামাল দিয়ে যাতে যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখা, রাস্তার ভাঙ্গা অংশ ও ছোট ছোট গর্তগুলো ভরাট করাসহ ৮ দফা দাবি বাস্তবায়ন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। স্মারকলিপি প্রদান কার্যক্রমে সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফাহিদ উদ্দীন, সাবেক সভাপতি সাইদুর রহমান, ট্রেজারার তাশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জাহিদ, প্রচার সম্পাদক নাইমুর রহমান দুর্জয় ও ক্রীড়া সম্পাদক নাইমুল হাসান নিহান।

স্মারকলিপি গ্রহণ করে ইউএনও চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সদস্যদের কথা শুনেন এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে সমন্বয় করে যা যা করনীয় তা করার আশ্বাস প্রদান করেছেন বলে জানান তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews