ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের অসহায় গরীব ও মধ্যেবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছে হারামিয়া ইউনিক সোসাইটি। ৩ মার্চ সোমবার দুপুর ২ টায় পূর্ব সন্দ্বীপ শাহাআলামীয়া ইসলামীয়া মাদ্রাসায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হারামিয়া ইউনিক সোসাইটির সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, ইউনিক সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, অর্থ সম্পাদক মোঃ সওকত আকবর ও মোঃ নুরুল ইমাম, ক্রিড়া সম্পাদক মোঃ সাইমুন, প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ ইমরান হোসেন ও সদস্য আলমগীর কুমকুম, শেখ ফরিদ, আকবর হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব।

Leave a Reply