1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

সবজি আর মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৯ গননা করুন

একতা ডেস্কঃ গ্রীষ্মকালীন সবজির দাম ব্যাপকভাবে কমেছে রাজধানীর বাজারে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি প্রায় ২০ টাকা কমে দাম পড়েছে পটোল, ঢেঁড়স, কাঁকরোলসহ বিভিন্ন সবজির। মুরগির দামও গত সপ্তাহের থেকে ১৫ থেকে ২০ টাকা কমেছে। ডিমের দাম দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে মাছের বাজারে চরম উত্তাপ বিরাজ করছে, সরবরাহ কমে ও চাহিদা বেশি থাকায় মাছের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে, যা ক্রেতাদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

২৩ মে, শুক্রবার রাজধানীর রামপুরা, মালিবাগ, খিলগাঁও, তালতলা ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গ্রীষ্মের সবজির সরবরাহ বেড়ে আসায় দাম অনেকটাই কমেছে। পটোল, ঢেঁড়স, চিচিঙ্গা, কাঁকরোলসহ বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি, কচুর লতি, বেগুন ও ঝিঙের দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। রামপুরা বাজারের সবজি বিক্রেতা আহাদুজ্জামান বলেন, বন্যার আশঙ্কায় কৃষকরা ক্ষেত থেকে দ্রুত সবজি তুলছেন, যার ফলে সরবরাহ বেড়ে গেছে। এজন্য দাম কিছুটা কমেছে। তিনি জানান, গত সপ্তাহের তুলনায় প্রায় সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে।

এদিকে মুরগির বাজারেও দামের প্রবণতা একইরকম। ব্রয়লার মুরগির দাম কমে নেমে এসেছে ১৫০ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগির দামও কমে ২৬০ থেকে ২৮০ টাকা পর্যন্ত নেমেছে। মুরগি বিক্রেতা বজলু মিয়া জানান, দীর্ঘদিন পর এত কম দামে মুরগি বিক্রি হচ্ছে। খামারিরা এখন লোকসানে আছেন। ভালো হলে দাম ২০০ টাকার কাছাকাছি থাকা উচিত। ডিমের দাম দীর্ঘদিন ধরে স্থিতিশীল রয়েছে। বড় বাজারগুলোতে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। মালিবাগ বাজারের পাইকারি ডিম বিক্রেতা আবুল হোসেন জানান, ‘বর্ষাকালে সাধারণত ডিমের দাম বেড়ে যায়, কিন্তু এ বছর দীর্ঘদিন ধরে দাম অপেক্ষাকৃত কম আছে।’

তবে মাছের বাজারে বেলা অন্যরকম। চাষের মাছের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। চাষের চিংড়ির দাম দাঁড়িয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজিতে, নদীর চিংড়ির দাম এক হাজার থেকে এক হাজার দুইশ টাকা পর্যন্ত উঠেছে। রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙাশ মাছের দাম গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। দেশি কই, শিং, শোল, ট্যাংরা ও পুঁটির দামও বৃদ্ধি পেয়েছে। মাছ ব্যবসায়ীরা জানান, সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে, যা ক্রেতাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় কম আয়ের মানুষ মাছ কিনতে অনেক সমস্যায় পড়ছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews