1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

সমু চৌধুরী মাজারে গামছা পরে শুয়ে আছেন

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৮২ গননা করুন

একতা ডেস্কঃ অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি ও ভিডিও দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার। তাতে দেখা যায়, তিনি গামছা পরে গফরগাঁওয়ের একটি মাজারে গাবগাছের নিচে শুয়ে আছেন। ছবি ও ভিডিও দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে জানতে চান, অভিনেতার কী হয়েছে? কেউ কেউ ধারণা করেন, এটি হয়তো কোনো নাটক বা শুটিংয়ের অংশ।

ভিডিওতে শোনা যায়, স্থানীয় একজন তাকে জিজ্ঞাসা করছেন তিনি কিছু খেয়েছেন কি না। অপর একজন নারী বলেন, বুধবার রাতে সমু চৌধুরী আরও কয়েকজনের সঙ্গে মাজারে এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি থেকে যান এবং সেখানেই শুয়ে পড়েন। ঘটনার সত্যতা নিশ্চিত করলেন পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা। ছবিগুলো গফরগাঁওয়ের পাগলা থানাধীন মুখী শাহ্ মিসকিন মাজার এলাকায় তোলা।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক যুবক মামুন প্রথমে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পাগলা থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম বলেন, আপনারা ফোনে জানানোয় আমরা খোঁজ নিই। পুলিশ ঘটনাস্থলে গেছে। সমু চৌধুরীকে থানায় আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

অভিনেতার খবর পৌঁছালে দ্রুত ব্যবস্থা নেয় অভিনয়শিল্পী সংঘ। সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা লোক পাঠাই। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সমু ভাইকে আপাতত থানায় রাখা হয়েছে। তাঁর নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।

তিনি জানান, আমরা একটি বিশেষ টিম পাঠাচ্ছি। তাঁর মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে দ্রুত ঢাকায় এনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাঁর চিকিৎসার পুরো দায়ভার আমাদের সংগঠন নেবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews