1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরকারের পর্যালোচনায় আওয়ামী লীগসহ ১৪ দল নিষিদ্ধের বিষয়

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৭৮ গননা করুন

একতা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, আওয়ামী লীগসহ ১৪ দল নিষিদ্ধের বিষয়টি সরকারের পর্যালোচনায় আনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি আরো জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সরকার শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ অবস্থানে থেকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করবে।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সরকার দ্রুত একটি সার্চ কমিটি গঠন করবে। অন্তর্বর্তী সরকারের দলনিরেপক্ষ যে অবস্থান, সেই অবস্থানে থেকে সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানান মাহফুজ আলম। তবে পরবর্তী সময়ে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে, কবে নির্বাচন হবে-এসব বিষয়ে রাজনৈতিক দলসহ অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। মাহফুজ বলেন, ‘তখন আপনারা দেখতে পাবেন রোডম্যাপ কিভাবে বাস্তবায়ন হচ্ছে। গতকাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাসদ (আম্বিয়া), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টসহ ১০টি রাজনৈতিক দল সংলাপ করে। নতুন করে সরকার গত ৫ অক্টোবর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে। কিন্তু দুর্গাপূজার কারণে কয়েকটি দল বাকি ছিল, যারা গতকাল সংলাপে অংশ নেয়।

প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার বিষয়ে রাজনৈতিক নেতাদের আশ্বস্ত করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আওয়ামী লীগসহ ১৪ দলের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার বিষয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ‘যাঁরা গত তিনটি নির্বাচনে অংশ নিয়েছেন, অবৈধভাবে নির্বাচিত হয়ে তাঁরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট-তাঁদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা তৈরি করবে। কিভাবে বাধা বাস্তবায়িত হবে, সেটা দেখতে পাবেন। এটার আইনি ও প্রশাসনিক দিক আছে। যখন নির্বাচনী কার্যক্রম শুরু হবে তখন বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে।’

ভিন্ন এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব আবুল কালাম আজাদ মুজমদার বলেন, কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা বাড়ানোর বিষয়ে পরামর্শ এসেছে এবং তারা উপদেষ্টাদের কাজের মূল্যায়নের প্রস্তাব দিয়েছে। প্রধান উপদেষ্টা এই প্রস্তাব মনোযোগ দিয়ে শুনে বলেছেন, পরবর্তী সময়ে এ বিষয়ে জানানো হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews