1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে

  • সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১১৭ গননা করুন

একতা ডেস্কঃ সেনাসদর সূত্রে জানা গেছে, সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে নয়, বরং সমন্বয়ের ভিত্তিতে একসঙ্গে কাজ করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার ও ঈদুল আজহা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাসহ সাম্প্রতিক নানা ইস্যুতে সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা এবং সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোঃ শফিকুল ইসলাম।

সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই উল্লেখ করে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।

ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, মিডিয়ায় যেভাবে উঠে এসেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য বা বিভেদ রয়েছে, তা মোটেও সত্য নয়। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি। এটা যেন কেউ ভুলভাবে ব্যাখ্যা না করেন। বিষয়গুলো সহজভাবে ভাবতে হবে। সরকার ও সেনাবাহিনী পরস্পরের বিপরীতে নয়, বরং আমরা একসঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও করবো-এ বিষয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

গত ৪০ দিনে সেনাবাহিনী ২৪১টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৭০৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৯৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত আগস্ট থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৬১১টি অস্ত্র এবং ২ লাখ ৮৫ হাজার ৭৬১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ধরা পড়া অপরাধীদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, তালিকাভুক্ত সন্ত্রাসী, অপহরণকারী, মাদক ও চোরাচালান চক্রের সদস্য, চাঁদাবাজ, প্রতারক এবং ছিনতাইকারীরা রয়েছেন।

এসব কার্যক্রম ঈদুল ফিতরের সময়ের মতোই কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের নিরাপদ গমনাগমন নিশ্চিত করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট কেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই এবং যানজট রোধে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করবে। টহল ও নজরদারি বাড়িয়ে হাটগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews