1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সশস্ত্র বাহিনী থাকবে বিএসইসি কার্যালয়ের নিরাপত্তায়

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৫ গননা করুন

একতা ডেস্ক: বিএসইসি কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র বাহিনী থাকবে এমনই এক সিদ্ধান্ত হয়েছে বলে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বৈঠকের পর জানা গেছে। এতে বলা হয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর সুরক্ষায় দায়বদ্ধ থাকবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় ও নির্বিঘ্নভাবে করার লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধরাবাহিকতায় রোববার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এবং সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈঠকে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী উপস্থিত ছিলেন

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিএসইসির সরকার ঘোষিত গুরত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (সিআইআই) অন্তর্ভুক্ত রয়েছে। বিএসইসি’র সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিতে আগারগাঁও শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকার দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা সহায়তা করবে বলে বৈঠকে আলোচনা হয়েছে। আগের দিন রোববার পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের জন্য বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলের বক চত্বরে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।

গত রোববার তারা অভিযোগ করেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হওয়ায় চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। এর আগে শনিবারের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েও কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় বিনিয়োগকারীরা লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন। গত বৃহস্পতিবারও লংমার্চ কর্মসূচি দিয়ে বিনিয়োগকারীরা বৃষ্টির মধ্যেও মতিঝিলে জড়ো হন এবং বিএসইসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। তারা ‘অযোগ্য বিএসইসি চেয়ারম্যান হঠাও, পুঁজিবাজার বাঁচাও’- স্লোগান দিয়ে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। গত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২৮০ পয়েন্ট।

বিনিয়োগকারীদের অভিযোগে বলা হয়েছে, নিয়ম না মানায় ২৮ প্রতিষ্ঠানকে ‘জেড ক্যাটাগরি’তে নামিয়ে আনার পাশাপাশি বেক্সিমকোর শেয়ারে কারসাজিকারীদের ৪২৮ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। বিএসইসির কর্মকর্তারা বলেছেন, আগের কমিশনের তদন্তের ওপর ভিত্তি করে নিয়ন্ত্রক সংস্থা এই ব্যবস্থা নিয়েছে। আগের কমিশন কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews