1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সাঈদী-মুজাহিদের কবর জিয়ারতের পথে নেতাকর্মীদের বহনকারী বাস দুর্ঘটনার কবলে

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ কবর জিয়ারতের পথে গাড়ি দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে গতকাল। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর কয়েকজন প্রয়াত নেতার কবর জিয়ারতে যাওয়ার পথে দলটির নেতাকর্মীদের বহনকারী দুটি বাস রাজশাহী নগরীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। ৬ এপ্রিল, রবিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাসিম ও জুয়েল। দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী। নিহত অন্যজনের নাম এখনও জানা যায়নি।

উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের শিক্ষা সফরের অংশ হিসেবে দুটি বাসে করে দলটি রওনা দেয়। সফরের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের উপরে মুখোমুখি অবস্থায় ছিল। এই ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি ও জামায়াত নেতা জসিম উদ্দিন সরকার বলেন, আমাদের ওই দুই বাসে প্রায় ৯০ জন নেতাকর্মী ছিলেন। সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। তারা প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ কয়েকজন নেতার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews