1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

সাজেকে স্বাধীনতা দিবস ঘিরে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার

  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২২৫ গননা করুন
প্রতীকী ছবি

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ সাজেকে স্বাধীনতা দিবস ঘিরে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর পরিকল্পনা ইউপিডিএফ’র রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার সাজেক কলেজে আগামী বাংলাদেশের স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উদযাপন ঘিরে সেনাবাহিনীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ। দলটির কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা ১৩ মার্চ সাজেকের বাসিন্দা বাবুধন চাকমাকে এ বিষয়ে অবহিত করেছেন বলে জানা গেছে।

এ ইস্যুতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে বিতর্কিত করতে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানাযায়। দলটির নির্দেশনায় আয়োজিত এক বৈঠকে অতুলাল চাকমা (চেয়ারম্যান, সাজেক ইউনিয়ন) ও জ্ঞান জ্যোতি চাকসা (চেয়ারম্যান, বঙ্গলতলী ইউনিয়ন) সহ কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত হননি।

এদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থী আগামী ১৫-২৭ মার্চ পর্যন্ত সাজেকে অবস্থান করতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতা দিবস দেশের সকল নাগরিকের জাতীয় উৎসব, এটি পালনের অধিকার সবার রয়েছে। এ বিষয়ে সেনাবাহিনী কখনো বাঁধা দেয়ি বা দিবে না।

সেনাবাহিনীকে বিতর্কিত করতে এটি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পরিকল্পিত অপপ্রচারের চেষ্টা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews