1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সাড়ে ৯ হাজার ইয়াবাসহ যুবক আটক রাঙামাটিতে

  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৪৫ গননা করুন

একতা ডেস্কঃ পার্বত্য জেলা রাঙামাটিতে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবা বড়িসহ মো. ওয়াসিম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৭ অক্টোবর, রোববার দিনগত রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, মানিকছড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক। তিনি বলেন, রোববার গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জেলা শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেকপোস্টে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা (চট্ট-মেট্রো-ব-১১-০০৭৪) পাহাড়িকা নামে একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় শপিং ব্যাগে ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করা হয়।

আটক হওয়া যুবক চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের আমতলার ২ নম্বর গলি এলাকায় বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা হলো একই জেলার চন্দনাইশ উপজেলার সাত ভাইয়ের পাড়ায়। আটক এই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews