1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সাতক্ষীরায় মদপানে মৃত্যু ২ অসুস্থ ৯

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১০৪ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনিতে। এ ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৯ জন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে ঈদের সন্ধ্যায় মদপানের পর রাত ১২টার দিকে মারাত্মক অসুস্থতা বোধ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। মৃতরা হলেন- আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে জাকির হোসেন টিটু (৪০) ও সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)।

হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিফটন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিসের ছেলে নাজমুলসহ নয়জন। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফারুক হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের দিন সন্ধ্যায় তেতুলিয়া শশ্মানঘাট মাঠে বসে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজীসহ মোট ১১জন মদপান করেন।

পরে তারা নিজ নিজ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ১২টার দিকে মারাত্মক শারীরিক অসুস্থতা বোধ করলে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যু অন্য কোন কারণে হয়েছে কিনা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews