1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সাতক্ষীরা বিসিকের প্লাইউড কারখানায় অগ্নকাণ্ড

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকায় বিসিক শিল্প নগরীতে রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৬ ডিসেম্বর, শুক্রবার ভোররাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সাতক্ষীরা বিসিক শিল্প নগরীর শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে বলেন, শুক্রবার ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্প নগরীর মধ্যে রনি প্লাইউড ইন্ডাষ্ট্রিজ কারখানায় আগুন লাগে। কারখানার ব্রয়লার মেশিনের তেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণ করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনসপেক্টর নূরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাত ৪টায় ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানানো হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয় ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews