1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সাদপন্থীরা দেশবিরোধী শক্তির দোসর বললেন মাওলানা মামুনুল হক

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। বুধবার সচিবালয়ে সরকারের সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই দাবি তোলেন মাওলানা মামুনুল হক। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।

মামুনুল হক বলেন, সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় জুবায়ের অনুসারীদের ওপর হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। “তারা বাংলাদেশবিরোধী শক্তির দোসর হিসেবে কাজ করছে। এই অপশক্তিকে প্রতিরোধ করা শুধু আলেম-ওলামাদের কাজ নয়, বরং রাষ্ট্র এবং প্রশাসনেরও দায়িত্ব।” সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজকের মধ্যেই মামলা দায়ের করা হবে। পাশাপাশি সাদপন্থীদের হামলার প্রেক্ষিতে বাংলাদেশে তাদের ইজতেমার কোনো সুযোগ নেই বলে মত দেন তিনি। মামুনুল হক আরও বলেন, “সরকার যদি তাদের ইজতেমা করার অনুমতি দেয়, তাহলে তা হবে বড় ভুল। আশা করি, সরকার এমন সিদ্ধান্ত নেবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। খুনিদের ছাড় দেওয়া হবে না।” তবে টঙ্গী ময়দানে আগামীকাল বৃহস্পতিবার নির্ধারিত লংমার্চ কর্মসূচি হবে কি না, তা কাকরাইল মসজিদে আলোচনা শেষে জানানো হবে বলে উল্লেখ করেন মামুনুল হক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews