1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ গননা করুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল ১৭ জানুয়ারী, শুক্রবার সকাল ১০টায়। মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় ফলাফল ঘোষণা করেন উক্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সভার সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, সন্দ্বীপে শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে সন্দ্বীপব্যাপী ২০১৪ সাল থেকে নিয়মিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত সৃজনশীল সকল কাজে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, মরহুম আবদুল মালেক লেছ চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন, পশ্চিম চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান টিটু, সন্দ্বীপ আইডিয়াল হাই স্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ রহিম উল্যাহ, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান বিধান চন্দ্র দাস, গ্লোবাল টিভির সন্দ্বীপ প্রতিনিধি রিয়াদুল মামুন সোহাগ, তরুন তুর্কী আসিফুল আলম, হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল করিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন।

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৪ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দের রোল নম্বর সমুহ: ১৬৪, ১৬০, ১১১, ১২৪, ১৪১, ১৫০, ১৩৩,১৬২, ১১৭, ১১৩, ১৪৪, ১৬০, ১২৫,১৪৩, ১৬১.১৬৫, ১৪২, ১৫৯, ১০৪. ১৭৯, ১১২, ১০৫, ২১১.১৪৭, ১৭৬ ও ২১০। গত ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা ৫ম শ্রেণি মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-

১। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, সূচনা ২০১৪), ২। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগীতা (৪র্থ শ্রেণি, সূচনা ২০১৫), ৩। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগীতা (৩য় শ্রেণি, সূচনা ২০১৬), ৪। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, সুচনা ২০১৮), ৫। কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, সূচনা ২০১৮), ৬। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, সূচনা ২০২২) এবং ৭। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা (সূচনা ২০২২)।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews