1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সাবেক এমপিকে পিটিয়ে পুলিশে দিল জনতা

  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৯০ গননা করুন

একতা ডেস্কঃ নীলফামারী-৩ আসনের সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেল জনগণের হাতে পিটুনী খেলেন হবিগঞ্জে। তিনি সাবেক সেনা কর্মকর্তাও ছিলেন। ঘটনার সময় তিনি এমপি বাদ দিয়ে শুধু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলেই নিজের পরিচয় দিচ্ছিলেন।

জানা গেছে গতকাল রবিবার দুপুর ২টার দিকে জেলার চুনারুঘাট পৌরসভার পারকুল খোয়াই সেতুতে মটরসাইকেল আরোহী শাহীনের সাথে তর্কে জড়িয়ে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়েন। তবে গুলি শাহীনের শরীরে লাগেনি। এরপর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ওই ব্যক্তিকে ধরে মারপিট করেন। এরপর চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় আটক হওয়া ব্যক্তির স্ত্রীও সঙ্গে ছিলেন। ঘটনার পরই চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। পরে জানা যায় তিনি নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য।

হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান বলেন, আটক ব্যক্তিকে রাতে সেনাবাহিনীর একটি দল তাদের হেফাজতে নিয়ে যান। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে জব্দ করা হয়েছে। তিনি কী কারণে গুলি ছোড়েন, বিষয়টি তদন্ত করলে জানা যাবে।

হবিগঞ্জ শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে একদল সেনাসদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্যাপ্টেন সামিউন বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আটক ব্যক্তি সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। তবে অস্ত্রটি লাইসেন্স করা কি না, যাচাই করে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews