একতা ডেস্ক: সাবেক আওয়ামী লীগ সরকারের সাংসদ মাহবুব আরা বেগম গিনি ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার দুই পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, জ্যাকব ও গিনি ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদের কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় সংসদের সাবেক হুইপ গিনি গাইবান্ধা-২ আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।
তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

Leave a Reply