1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সাবেক সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন গ্রেপ্তার

  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ গননা করুন

একতা ডেস্কঃ বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার পর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বলেছে, সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাঁকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক সাংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

সম্প্রতি সাবেক এই সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহসহ তাঁর পরিবারের সাতজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। জব্দ হয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর ব্যাংক হিসাবও।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews