1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে জানালেন

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৭ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সিইসি বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নির্বাচনী কার্যক্রমে যাঁরা বিতর্কিত ছিলেন, তাঁদের যতটা সম্ভব বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশন কোনো দল বা গোষ্ঠীর পক্ষে কাজ করবে না। কমিশন ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে। ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি একটি ঈমানি দায়িত্বও।

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক করে সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সামাজিক মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শেষে সিইসি নাসির উদ্দিন জানান, আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews