1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সিরাজগঞ্জে টাকা নিয়েও মাহফিলে না যাওয়ার অভিযোগ

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ গননা করুন

একতা ডেস্কঃ সিরাজগঞ্জের চৌহালীতে মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফীর বিরুদ্ধে ওয়াজ মাহফিলের জন্য ৫০ হাজার টাকা নিয়ে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে। পরে টাকা ফেরত চেয়ে তাকে বয়কটের দাবি জানান এলাকাবাসী। তিনি হবিগঞ্জ জেলার শাহজাহানপুর মদনীতুল উলুম জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর সন্তুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শুয়াইব আহমদ আশ্রাফীর। এ জন্য তিনি অগ্রিম ৫০ হাজার টাকা নেন। কিন্তু তারপরও মাহফিলে আসেননি। এতে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। আয়োজক কমিটির সভাপতি আল হাফিজের অভিযোগ, আমরা যুব সমাজের উদ্যোগে গত এক বছর আগে শুয়াইব আহমদ আশ্রাফীর সঙ্গে যোগাযোগ করি। তিনি মাহফিলে

আসার জন্য দুই ধাপে ৫০ হাজার টাকা নেন। এ টাকা নিয়েও মাহফিলে আসেননি। আমরা ১৫ দিন পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছিলাম। শুয়াইব আহমদ আশ্রাফী গণমাধ্যমকে বলেন, ‘ওই মাহফিলের আয়োজক কমিটির দেওয়া ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট সময়েই আমি গিয়েছিলাম। তবে তাদের মাহফিল স্থলে গাড়ি না যাওয়ায় ফিরে এসেছি। আর তাদের দেওয়া হাদিয়া মাদরাসায় গেলে ফেরত দিয়ে দেবো।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews