একতা ডেস্কঃ সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ডাঃ আব্দুল আজিজকে কারাগারের সামনের রাস্তা থেকে ধরে নিয়ে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। কোন মামলায় তাঁকে আটক করা হলো বা আবারও কারাগারে পাঠানো হবে কি না, সে বিষয়ে রাত ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পান অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
ডাঃ আজিজ জেল গেট থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে জোরপূর্বক ধরে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Leave a Reply