1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সিরিয়ার নৌবহর ধ্বংস ইসরায়েলের হামলায়

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ বাশার আল-আসাদের পতনের পরপরই মার্কিন আগ্রাসনের শুভসূচনা। সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যেসব পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, সিরিয়ার নৌবহরে হামলা এরই অংশ। এমনই এক বিবৃতি দেওয়ার পাশাপাশি হামলার বিষয়টিও নিশ্চিত করেছে দেশটি। ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হামলা প্রসঙ্গে এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে, ‘সোমবার রাতে আল-বাইদা ও লাতাকিয়া বন্দরে তারা হামলা করেছে, যেখানে সিরিয়ার নৌ বাহিনীর ১৫টি জাহাজ নোঙর করা ছিল।’

আইডিএফ জানায়, তাদের যুদ্ধবিমানগুলো সিরিয়াজুড়ে সাড়ে তিনশর বেশি বিমান হামলা করেছে। অপরদিকে ইসরায়েল স্থলবাহিনী সিরিয়া ও গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে। হামলার মধ্যে এয়ারফিল্ড, সামরিক যানবাহন, বিমান বিধ্বংসী অস্ত্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে। এছাড়াও সিরিয়ার রাজধানী দামেস্কসহ হোমস, তারতাস ও পালমিরায় শহরেও হামলা চালানো হয়। এছাড়া গোডাউন, গোলাবারুদের মজুত এবং কয়েক ডজন সাগর থেকে সাগরে উৎক্ষেপণযোগ্যও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোও ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল।

ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে আল-জাজিরা জানায়, তারা গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার ওপর ৪৮০টি হামলা চালিয়েছে। ১৫টি জাহাজ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি শহরে অস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আগে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, রবিবার সিরিয়ান বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের উৎখাতের পর থেকে এ পর্যন্ত ৩১০টি হামলার তথ্য রেকর্ড করা হয়েছে।

সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘ইসরায়েল রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে, সেগুলো ধ্বংস করাই তাদের লক্ষ্য।’ বক্তব্যের এক পর্যায়ে সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে ‘বিশাল সাফল্য’ হিসেবেই আখ্যায়িত করেছেন তিনি। তবে ইসরায়েলের দাবি ‘এগুলো যাতে উগ্রপন্থীদের হাতে না যায় সেজন্যই এই ব্যবস্থা নিয়েছে তারা।

প্রেসিডেন্ট আসাদ দামেস্ক ছেড়ে যাওয়ার পরপরই ইসরায়েল হামলা শুরু করে। তিনি ও তার পিতা ১৯৭১ সাল থেকে দেশটি শাসন করে আসছিলেন। গত রবিবার এইচটিএস দামেস্ক দখল করে আসাদ সরকারকে উৎখাত করেই তারা ঘোষণা দেয়, ‘সিরিয়া এখন মুক্ত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews