1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সীমান্তে গরু চোরাচালান কমলেও হত্যাকাণ্ড থামেনি জানালেন আজাদ মজুমদার

  • শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১২৭ গননা করুন

একতা ডেস্কঃ সীমান্তে পশু আনা-নেওয়াকে কেন্দ্র করে বিএএসএফের গুলিতে অনেক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ভারতীয়রাতো বটেই, বাংলাদেশের অনেক মন্ত্রী, এমপিও হত্যাকাণ্ডের যারা শিকার তাদের চোরাচালানি আখ্যা দিয়ে এই হত্যাকাণ্ডগুলোকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন। সীমান্তে গরু চোরাচালান এখন কমে এলেও হত্যাকাও থামেনি বলে জানালেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

৬ জুন, শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া হিসেব মতে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অন্তত ছয়জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে সীমান্তে। বাংলাদেশের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করা হয়েছে, হচ্ছে। ব্যাংককে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস আলোচনা গুরুই করেছিলেন সীমান্ত হত্যা দিয়ে। তিনি বলেছিলেন, আপনাদের সীমান্তরক্ষীরা যখন সীমান্তে আমাদের নাগরিকদের গুলি করেন, এই গুলি এসে আমার বুকে লাগে।

আসলে এই গুলি কেবল প্রফেসর মুহাম্মদ ইউনুসের একবার বুকে লাগে না, বিবেকবান প্রতিটি বাংলাদেশির বুকে লাগে। পর্যাপ্ত কোরবানির পশু মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, কোরবানির পণ্ড বেচাকেনা চলছে। পণ্ডর মজুদ পর্যাপ্ত আছে। এটা বেশ আশার খবর। ছোটবেলায় দেখতাম রুগ্ন, সাদা ভারতীয় গরুতে বাজার সয়লাব। কোরবানির হাটে বেশ ক’বছর ধরেই এ দৃশ্য অনুপস্থিত।

তিনি বলেন, পশু প্রতিপালনে স্বয়ং সম্পূর্ণ হোক বাংলাদেশ। পশুকে কেন্দ্র করে বাংলাদেশিদের সঙ্গে পাশবিক আচরণ বন্ধ হোক, এই প্রত্যাশা রেখে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews