1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সোমবার হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে সোমবার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির তিন মামলায়।

এদিন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই সাক্ষ্য গ্রহণ করবেন। দুদকের কৌঁসুলি মুহাম্মদ সুলতান মাহমুদ জানান, তিনটি মামলা সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য রয়েছে। এর মধ্যে এক মামলায় শেখ হাসিনাসহ আসামি ১২ জন, আরেক মামলায় জয়সহ ১৭ জন এবং অপর মামলায় পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন। তারা সবাই পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পলাতক থাকার কারণে আসামিদের পক্ষে সাক্ষীদের জেরা করার সুযোগ থাকবে না। গত ৩১ জুলাই ঢাকার দুই বিশেষ জজ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ছয়টি প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এর মধ্যে তিন মামলায় হাসিনা, জয় ও পুতুলের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ১১ আগস্ট। প্লট দুর্নীতির বাকি তিন মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে ১৩ আগস্ট, যা পরিচালনা করবেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশের বাইরে অবস্থান করছেন। দুদক অভিযোগ করেছে, ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবার পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, যদিও তারা এর জন্য যোগ্য ছিলেন না। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই অভিযোগে অনুসন্ধান শুরু হয়।

এরপর ২০২৪ সালের জানুয়ারিতে ছয়টি মামলা দায়ের করে দুদক, যার সবকটিতে শেখ হাসিনা আসামি। সব মামলায় আসামির সংখ্যা মোট ২৩।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews