1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সৌদি আরবের চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ চলচ্চিত্র

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৪০ গননা করুন

একতা ডেস্কঃ নতুন খবর দিলেনঅভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার অভিনীত সিনেমা সাবা সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। তিনি জানান, বেশ আগেই সুখবরটি পেয়েছিলেন, কিন্তু বলা বারণ ছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মাকসুদ বলেন, ‘এটা আমাদের সিনেমার জন্য দারুণ সুখবর। কারণ, এশিয়ার মধ্যে এখন রেড সি চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আয়োজনও হয় অনেক বড় পরিসরে। সেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ১৫টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে আমাদের ‘সাবা’। এটা আমাদের জন্য সম্মানের। দর্শকদের সঙ্গে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’

উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমার মধ্যে রয়েছে ভারতের সুপারবয়েস অব মালেগাঁও, সুইজারল্যান্ড-পর্তুগালের সিনেমা হানামি, অস্ট্রিয়ার সিনেমা ‘মুন’, মিসরের সিনেমা ‘স্নো হোয়াইট, তিউনিসিয়ার সিনেমার ‘রেড পাথ, ইরানের সিনেমা সিক্স ইন দ্য মর্নিং, সৌদি আরবের সিনেমা সাইফি, ইরাকের সিনেমা সংস অব আদম’ ইত্যাদি। সাবা ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা। পরবর্তী সময়ে বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র সাবা। এতে নামভূমিকায় অভিনয় করেছেন তিনি।

মেহজাবীন ফেইসবুকে লিখেছেন, দারুণ একটা উৎসবে আমাদের সিনেমাটি প্রতিযোগিতা করছে। অভিনন্দন পুরো টিম। দীর্ঘদিন ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন মাকসুদ হোসেন। নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত। বর্তমানে ‘বেবিমুন নামে পরবর্তী সিনেমার চিত্রনাট্য করছেন মাকসুদ। তিনি জানান, আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসবটি। এখানে ১৫টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘সাবা। উৎসবে তারা অংশগ্রহণ করবেন।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews