1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী

  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪৭০ গননা করুন

একতা ডেস্কঃ সৌদি আরবে পৌঁছেছেন চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে ৬২টি ফ্লাইটে এখন পর্যন্ত মোট ২৫ হাজার ৪২৮ জন হজযাত্রী। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২০ হাজার ৮৬৪ জন হজযাত্রী। সোমবার সকালে হজ অফিস থেকে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মোট ৬২টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৬টি, সৌদি এয়ারলাইনস ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট। গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে এবারের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আগামী ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ১০ জুলাই। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৭৭ হাজার ৩৭২টি ভিসা ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews