1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ গননা করুন

একতা ডেস্কঃ একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সৌদি আরব এবং পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যে। এই চুক্তির ফলে কয়েক দশকের পুরনো নিরাপত্তা সম্পর্ক এক নতুন মাত্রা পেল। এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

সেই সাথে এই অঞ্চলের আরব দেশগুলো তাদের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগী যুক্তরাষ্ট্রের ওপর ভরসা হারাতে শুরু করেছে। গতকাল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

পাকিস্তানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে, চুক্তি স্বাক্ষরের পর দুই নেতা একে অপরকে আলিঙ্গন করছেন। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত সপ্তাহে ইসরায়েল কাতারের দোহায় হামলা চালায়। এই হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার পরিপ্রেক্ষিতে করা হয়নি বরং এটি দুই দেশের মধ্যে বহু বছরের গভীর সহযোগিতার ফল। এই চুক্তি মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।

তবে পাকিস্তান পারমাণবিক ছাতা বা নিউক্লিয়ার অ্যামব্রেলা দেবে কি না, এমন প্রশ্নের জবাবে ওই সৌদি কর্মকর্তা বলেন, এটি একটি ব্যাপকভিত্তিক প্রতিরক্ষা চুক্তি, যার মধ্যে সব ধরনের সামরিক উপায় অন্তর্ভুক্ত। এই চুক্তির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেছেন, ভারত এই চুক্তির বিষয়ে সজাগ আছে। এর প্রভাব নিয়েও পর্যালোচনা করবে দিল্লি।

অন্যদিকে, সৌদি কর্মকর্তা জানান, পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তারা আঞ্চলিক শান্তি রক্ষায় কাজ করে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews