1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা নেত্রকোণায়

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায়, শুনই ইউনিয়নের দশভাগিয়া গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোশাররফ হোসেন (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শাহ আলম (৩৫) দীর্ঘদিন ধরে একই গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। মোশাররফ এর প্রতিবাদ করায় তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়, এবং ঘটনার ১০ দিন আগেই শাহ আলম তাকে হত্যার হুমকি দেন। সোমবার রাতে মোশাররফ গ্রামের দোকানে কয়েল কিনতে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা শাহ আলম ছুরি দিয়ে তার গলার পেছন দিকে আঘাত করে পালিয়ে যান। মোশাররফের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews