1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

স্ত্রীর গলা কেটে হত্যাচেষ্টার স্বামীকে স্থানীয়রা পুলিশে দিলেন

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৩৭৬ গননা করুন

একতা ডেস্ক: নীলফামারী জেলার ডোমারে শিল্পী বেগম (২৩) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে ধরে পুলিশে দেন এলাকাবাসী। সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শিমুলতলী তেলিপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত নূরনবী সদর উপজেলার টুপামারী এলাকার দক্ষিণপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, ডোমারের মাহিগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে শিল্পীর সঙ্গে এক বছর আগে নূরনবীর বিয়ে হয়। বিয়ের পর ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন তারা। গত কয়েকদিন আগে নূরনবীর সঙ্গে শিল্পী বেগমের মনোমালিন্য হয়। এরপর বাবার বাড়িতে চলে আসেন শিল্পী। সোমবার বিকেলে নূরনবী তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসেন। এ সময় তাদের মধ্যে আবার বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নূরনবী ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর গলাকেটে দেন। পরে তার গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, নূরনবী তার স্ত্রীর গলাকেটে দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময়ে স্থানীয়রা তার শরীরে রক্ত দেখে শিমুলতলী বাজার এলাকায় ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়া চলমান।

তথ্যসূত্রঃ ভোরের কাগজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews