1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবককে দেখে কুপিয়ে হত্যা

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ গননা করুন

একতা ডেস্কঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় স্ত্রী তাসলিমা খাতুনের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে আশরাফুল বিশ্বাস নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন স্বামী আজিজুল হক। এ সময় স্ত্রীকেও কুপিয়ে আহত করেছেন। ৪ নভেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওয়া চরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে নিহতের লাশ ও আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল। নিহত আশরাফুল বিশ্বাস (৩০) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রাম গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি চন্নাপাড়ায় এসএস ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহত তাসলিমা খাতুনকে (২৮) প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আজিজুল হক (৩০) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। প্রায় এক যুগ আগে চন্নাপাড়ায় জমি কিনে বাড়ি করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। পেশায় রাজমিস্ত্রির ঠিকাদার। ঘটনার পর থেকে আজিজুল পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসএস ফ্যাশন কারখানার যৌথ মালিক আজিজুল ও আশরাফুল। তাসলিমাও সেখানে চাকরি করতেন। এর সুবাদে আশরাফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আশরাফুল বিভিন্ন অজুহাতে তাসলিমার বাসায় আসা-যাওয়া করতেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে সন্দেহ হলে তাসলিমাকে একাধিকবার সতর্ক করেন স্বামী। সোমবার সকাল ৯টার দিকে আজিজুল কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিয়ে খুলে ফেলেন। পরে স্ত্রীকে আশরাফুলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে খাটের নিচ থেকে ধারালো দা নিয়ে আশরাফুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্ত্রীকেও কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে। স্ত্রীর সঙ্গে ওই যুবককে ‘আপত্তিকর অবস্থায়’ দেখে দুজনকে কুপিয়ে পালিয়ে যান আজিজুল। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। আহত তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজিজুল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

তথ্যসূত্রঃ সমাজের কথা

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews