1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে বললেন দুদু

  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৪৩ গননা করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

একতা ডেস্কঃ বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে দেশের পরিণতি ও পরিস্থিতি খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে অস্বাভাবিক অবস্থা ছিল, তখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ক্ষমতার বাইরে ছিল। সবকিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। ২৪-এর গণঅভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না।

আগেও যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতো, এখনো সেই সিন্ডিকেটই বাজার নিয়ন্ত্রণ করছে। কোনো পরিবর্তন হয় নাই। শেখের বেটির আমলে যেমন গুম, খুন, ছিনতাই হতো এখনো তাই হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ আতঙ্কে আছে। ঘর থেকে বের হতে ভয় পায়। এসময় অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার দাবিও জানান শামসুজ্জামান দুদু।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews