1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

স্যাটেলাইটে পাওয়া ইসরায়েলের বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির চিত্র

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ গননা করুন

একতা ডেস্ক: স্যাটেলাইটে তোলা কিছু ছবিতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় সেগুলোর বেশির ভাগই আকাশে ধ্বংস করা হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে পরদিন জানিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছিল।

এখন স্যাটেলাইটে তোলা কিছু ছবির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটির একটি এয়ারক্র্যাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল আকারের গর্ত দেখা যাচ্ছে। যে ভবনের ছাদে গর্ত দেখা যাচ্ছে সেটি বিমানঘাঁটির প্রধান রানওয়ের কাছে। ভবনের চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে আছে।

ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির একটি নেভাতিম। এই বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানসহ নিজেদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাখে ইসরায়েল। এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের তৈরি।

স্যাটেলাইটের এই ছবির বিষয়ে জানতে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাদের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেবারও নেভাতিম বিমানঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে লেবাননের রাজধানী বৈরুতের একটি শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। হাসান নাসরুল্লাহ হত্যার পর দুই শত্রু দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা দেখা দিয়েছে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews