1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

হবিগঞ্জে ঈদের জামাত নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত একজন

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১৫ গননা করুন

একতা ডেস্কঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ঈদের জামাত নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন আব্দুল কাইয়ুম (৫০)। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া এলাকার মৃত মওদুদ মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, প্রতিবছর দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত ঈদগাহে দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার অধিকাংশ লোকজন ঈদের জামাত আদায় করেন। শুক্রবার রাতে তারাবির নামাজের পর ঈদের জামাত নিয়ে আলোচনা করতে দুই পাড়ার মুরুব্বিরা পশ্চিম পাড়া জামে মসজিদে জড়ো হন।

এ সময় আব্দুল কাইয়ুমের সঙ্গে কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়ার (৩২) বাকবিতণ্ডা হয়। ওসি মোঃ কামাল হোসেন বলেন, বাকবিতণ্ডার জের ধরে মসজিদের বাইরে এলে মোজাহিদ মিয়া আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন। আহত আব্দুল কাইয়ুমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি কামাল হোসেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews