1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

১০ কেজি রুপাসহ ২ যুবক আটক সাতক্ষীরা সীমান্তে

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ গননা করুন

একতা ডেস্কঃ ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২৪ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের সাড়ে ১০ কেজি রুপার গহনা ও একটি মোটরসাইলসহ দুই যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা। ১৯ ডিসেম্বার, বৃহস্পতিবার সকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ জাহাঙ্গীর মন্ডলের ছেলে মোঃ জাকির মন্ডল (২৮) ও একই উপজেলার সাহাপুর গ্রামের আব্দুস সাত্তরের ছেলে মোঃ তামিম হোসেন (১৭)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, তলুইগাছা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার গহনা পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল তলুইগাছা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখানে মোটরসাইকেল আরোহী দুই যুবক সন্দেহজনক ভাবে চলাফেরা করার সময় তাদের আভিযানিকদল চ্যালেঞ্জ করে। পরবর্তীতে তার মোটরসাইকেল তল্লাশী করে সিট কভারের নিচে ফিটিং ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় প্রায় সাড়ে ১০ কেজি ভারতীয় রুপার গহনা জব্দসহ তাদের আটক করে বিজিবির সদস্যরা। জব্দকৃত রুপার গহনাসহ মোটরসাইকেলের বাজার মূল্য ২৪ লাখ ৬ হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে রুপার গহনা গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews