1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

১৪ সড়ক-স্থাপনার নাম পরিবর্তন শেখ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৫ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) শেখ পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে থাকা ১৪ সড়ক, ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করেছে। গতকাল ২৫ মার্চ, মঙ্গলবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সরকার কর্তৃক গঠিত ডিএসসিসির সড়ক, ভবন, ও স্থাপনার নতুন নামকরণ উপকমিটির সুপারিশ ও স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি স্মরণী ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগান শিশু পার্ক নামে।

শহীদ শেখ রাসেল শিশু পার্ক যাত্রাবাড়ী শিশু পার্ক নামে, মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটোরিয়াম নগরভবন অডিটোরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে, মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে, বঙ্গবন্ধু এভিনিউ শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামে নামকরণ করা হয়। সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্ক সমূহ পরিবর্তিত নামে নামকরণসহ সকল কার্যক্রম পরিচালনা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews