1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

২০২৪ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে ১০ ক্রীড়াবিদকে

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ গননা করুন

একতা ডেস্কঃ বরাবরের মতো শেষ হতে যাওয়া বছরে নানা বিষয় জানতে সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করেছে মানুষ। মানুষের আগ্রহের অন্যতম বড় একটি ক্ষেত্র খেলাধুলা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্রীড়াক্ষেত্রে কোন ১০ জনকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে জেন্ডার বিতর্কে আলোচনায় ছিলেন আলজেরিয়ার নারী বক্সার ইমাইনে খেলিফ। প্যারিস অলিম্পিকের এই স্বর্ণজয়ী তারকাকে নিয়ে কথা হয়েছে টুর্নামেন্ট শেষেও। ক্রীড়াক্ষেত্রে তাকেই সবচেয়ে বেশিবার সার্চ দিয়ে দেখেছে মানুষ।

সম্প্রতি জ্যাক পলের সঙ্গে লড়াই করেছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। খেলিফের পরই ক্রীড়াক্ষেত্রে টাইসনকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ মানুষের। সবচেয়ে বেশি খোঁজা হয়েছেন এমন ক্রীড়াবিদের তালিকায় তিন নম্বরে স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল রয়েছেন। সেরা দশে অন্য ফুটবলারদের মধ্যে আছেন ইয়ামালেরই সতীর্থ নিকো উইলিয়ামস ও ব্যালন ডি’অর জয়ী রদ্রি। তালিকায় পরের নামটিই মার্কিন নারী জিমন্যাস্ট সিমোনে বাইলসের। ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা হয়েছে ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শশাঙ্ক সিংয়ের। হার্দিকের নামটা খুব বেশি অস্বাভাবিক না লাগলেও বিস্ময় হয়ে এসেছে শশাঙ্কের নাম। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলে থাকেন এখনো পর্যন্ত জাতীয় দলের রাডারে না থাকা শশাঙ্ক।

ইমাইনে খেলিফ (বক্সিং), মাইক টাইসন (বক্সিং), লামিনে ইয়ামাল (ফুটবল), সিমোন বাইলস (জিমন্যাস্টিকস), জেক পল (বক্সিং), নিকো উইলিয়ামস (ফুটবল), হার্দিক পান্ডিয়া (ক্রিকেট), স্কটি শেফলার (গলফ), শশাঙ্ক সিং (ক্রিকেট), রদ্রি (ফুটবল)।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews