1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

২১ কেজি হরিনের মাংসসহ ২ চোরাশিকারী আটক সাতক্ষীরার শ্যামনগরে

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৪২ গননা করুন

একতা ডেস্ক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার জেলিয়াখালী থেকে ২১ কেজি হরিনের মাংসসহ দুই শিকারী চোরকে আটক করেছে কোস্টগার্ড। ২০ অক্টোবর, রোববার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক শিকারী চোরেরা হলো- শ্যামনগর উপজেলার গাবুরার মাহমুদ মল্লিকের ছেলে মোঃ মশিউর রহমান শামিম (৪৭) ও একই এলাকার মৃত মোহাম্মদ ওয়াজেদ আলী গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।

প্রেবিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ কয়রা বিসিজি স্টেশনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকায় কয়েকজন চোরাশিকারী হরিণ শিকারের পর তার মাংস বিক্রি করার জন্য সেখানে অপেক্ষা করছেন। এসময় তারা সেখানে অভিযান চালিয়ে উক্ত দুই চোরাশিকারীকে ২১ কেজি মাংসসহ হাতে নাতে আটক করেন। এসময় তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত হরিণ শিকারীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews