একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন গতকাল শনিবার। তিনি বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কীভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র-জনতার আকাক্সক্ষা কী ধরনের ছিল; এসব সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমর্থকরা ৩১ ডিসেম্বরের এই আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে।
নাউ অর নেভার (এখন, নয়তো কখনও নয়)’ স্লোগান ব্যবহার করে পোস্ট দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী অনেকেই। আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অল আইস অন ৩১ ডিসেম্বর, ২০২৪। নাউ অর নেভার।’ কমেন্টে সেকশনে তিনি আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার বিকল্প নাই- জাতীয় নাগরিক কমিটি এদিকে গতকাল শনিবার বিকালে কুমিল্লা শহরের নজরুল ইনস্টিটিউটে এক মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। কুমিল্লা রাইজিং নামক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সদস্য হাফছা জাহান।
নাগরিক কমিটির নেতারা বলেন, জুলাই আন্দোলনের ঘোষণা এবং চেতনাই ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ। ২ হাজার শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্টের পতন ও আন্দোলন সফল হয়েছে ঠিকই, কিন্তু জনগণের আকাক্সক্ষার বৈষম্য, দখল ও চাঁদাবাজিমুক্ত প্রত্যাশিত বাংলাদেশ হয়নি। অনুষ্ঠানে আরও ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মো. তরিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফজলে এলাহী রুবেল, জয়নাল আবেদীন শিশির, সাদিয়া ফরজানা দিনা, মোহাম্মদ টিটু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, সদস্য সচিব রাশেদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার মুখপাত্র ইমপা ফারহা, ছড়াকার জহিরুল হক দুলাল, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট কর্তৃক আহত সাংবাদিক এমকে নুর আলমসহ অনেক নেতাকর্মী।

Leave a Reply