1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজন আটক

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪০৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ পুলিশ ধানমন্ডির ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আকিব নূর জানান, স্থানীয় জনতা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

বর্তমানে তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে দুজন ফেসবুকে লাইভ করছিলেন, যা দেখে স্থানীয়রা তাঁদের আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বলে সন্দেহ করেন।

অপর একজনের গতিবিধিও সন্দেহজনক হওয়ায় তাঁকেও আটক করে পুলিশে দেওয়া হয়। রাত ১১টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের সড়কের উভয় পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়।

সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় সেখানে কিছু উৎসুক মানুষকেও ভিড় করতে দেখা যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির এই বাড়িতেই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews