একতা ডেস্কঃ মাথায় হাত উঠে গেল মাছের দাম শুনে। কী আছে এই মাছে। জানা গেছে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে ধরা পড়া একটি জাবা ভোল মাছ তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটির ওজন ৩২ কেজি। গতকাল ১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় শ্যামনগরের জেলে দেলোয়ার হোসেনের কাছ থেকে মাছটি মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা কিনে নেন। দেলোয়ার জানান, তারা কয়েকজন সুন্দরবনে মাছ ধরতে যান। বৃহস্পতিবার দুপুরে বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোল ধরা পড়ে। এটি তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়। ভোল মাছের ফুলকো বা পটকা (বায়ুথলি) জীবন রক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জনশ্রুতি।

Leave a Reply