একতা ডেস্কঃ পার্বত্য রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ৩ ডিসেম্বর, মঙ্গলবার রাতে চন্দ্রঘোনা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম মিলন কান্তি দে (৩৫)। সে চন্দ্রঘোনা থানাধীন ছাগলনাইয়া এলাকার কিরণ চন্দ্র দে এর ছেলে।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, থানার এসআই মো. রোমান হোসেন, এএসআই অশোক শীল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে। ৪ ডিসেম্বর, বুধবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply