1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

৫ মিলিয়ন ডলারে আমেরিকার নাগরিকত্ব মিলবে

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড অফার চালুর পরিকল্পনা করছেন। মার্কিনে সহজে নাগরিকত্ব পেতে দিতে হবে ৫ মিলিয়ন ডলার। এ পরিমান অর্থ দিলেই গ্রিন কার্ডের সুবিধা মিলবে। গতকাল মঙ্গলবার ট্রাম্প এ নতুন নীতির ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। গ্রিন কার্ডের সুবিধাও মিলবে। যা আমেরিকায় নাগরিকত্বের একটি নতুন পথ। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তারা সফল হবেন। গোল্ড কার্ড পেতে গেলে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে। অর্থাৎ আমেরিকার নাগরিকত্ব পেতে গেলে খরচ করতে হবে অনেক পরিমাণ টাকা। আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। আমেরিকায় বিদ্যমান ‘ইবি-৫ প্রোগাম’কে প্রতিস্থাপন করতে চলছে এই গোল্ড কার্ড সিস্টেম।

নতুন এই সিস্টেম চালু করা হলে ইবি-৫ প্রোগাম আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। এই উদ্যোগটি দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে ‘গোল্ড কার্ড’ চালু করবেন, যা বিদেশি বিনিয়োগকারীদের মার্কিন চাকরি তৈরি বা সংরক্ষণের জন্য প্রচুর অর্থ প্রদান করে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews