1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

৬ বিসিএসে পুনরায় ভেরিফিকেশন

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২১৪ গননা করুন

একতা ডেস্ক: অন্তরবর্তীকালীন সরকার সাবেক আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের নেতাকর্মীদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ৬টি বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক আদর্শ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পুনরায় পুলিশ ভেরিফিকেশন শুরু করেছে। এবিষয়ে সম্প্রতি পুলিশের বিশেষ শাখা থেকে নির্দেশনা জারি করা হয়েছে বলে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। পুনরায় এই ভেরিফিকেশনের আওতায় আসা বিসিএস ক্যাডারগুলো হলো ২৮-তম, ৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৪০তম এবং ৪১তম বিসিএস। এই বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের আটটি নির্দিষ্ট বিষয়ের তথ্য যাচাই করা হবে, যার মধ্যে রাজনৈতিক পরিচয়, পারিবারিক পটভূমি এবং শিক্ষাজীবনে তাদের রাজনৈতিক ভূমিকার তথ্যও অন্তর্ভুক্ত থাকবে।

২০ অক্টোবর পুলিশের বিশেষ শাখা থেকে একটি চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয় সংশ্লিষ্ট বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের জীবনবৃত্তান্ত পুনরায় যাচাই করতে হবে। এ জন্য সহকারী পুলিশ সুপার বা তদ্বপেক্ষা উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা গোপনীয়তা রক্ষা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, পুনরায় যাচাইয়ে কর্মকর্তাদের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, সচল ফোন নম্বর, ই-মেইল, ফেসবুক প্রোফাইল, টিআইএন নম্বর এবং পাসপোর্ট নম্বর সংযুক্ত করতে হবে। তাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেশন, অধ্যয়ন বিষয় ও আবাসিক হলের তথ্য ছাড়াও শিক্ষাজীবনে তাদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হবে।

এছাড়া কর্মকর্তার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দুজন বন্ধুর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করার পাশাপাশি সংশ্লিষ্ট থানার রেকর্ডও যাচাই করা হবে। প্রার্থীর কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, সেই তথ্যও প্রদান করতে বলা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বন্ধুদের কাছ থেকেও প্রার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে।

তথ্যসূত্রঃ জনকন্ঠ

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews