1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

৭৩৭ ফিলিস্তিনি বন্দি প্রথম ধাপে মুক্তি পাবে

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েল ও হামাসের গাজা যুদ্ধবিরতি চুক্তি রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হচ্ছে। এই চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এর মধ্যে বন্দিদের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয়। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার বর্তমানে কারাগার বিভাগের হেফাজতে থাকা ৭৩৭ জন বন্দি এবং আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসরায়েলের মন্ত্রিসভা আজ শনিবার ভোরে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে, যার ফলে এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা তা নিয়ে কয়েকদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। মন্ত্রণালয় কর্তৃক নাম প্রকাশ করা বন্দিদের মধ্যে পুরুষ, নারী এবং শিশু রয়েছে, যাদের রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার পরে মুক্তি দেওয়া হবে। তারা এর আগে গাজায় ইসরায়েলি বন্দিদের বিনিময়ে মুক্তি পাওয়ার জন্য ৯৫ জন ফিলিস্তিনি বন্দীর একটি তালিকা প্রকাশ করেছিল, যাদের বেশিরভাগই নারী।

তালিকায় ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির সশস্ত্র শাখার প্রধান জাকারিয়া জুবাইদিও ছিলেন। ২০২১ সালে জুবাইদি ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে পাঁচজন ফিলিস্তিনির সঙ্গে পালিয়ে যান, যার ফলে দিনব্যাপী অভিযান শুরু হয়েছিল। এ ছাড়াও মুক্তি পাচ্ছেন একজন বামপন্থী ফিলিস্তিনি আইন প্রণেতা খালিদা জারার। যাকে ইসরায়েল বেশ কয়েকবার গ্রেপ্তার করে কারারুদ্ধ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews