1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড টি-টুয়েন্টিতে

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১৯ গননা করুন

একতা ডেস্কঃ চমক লাগিয়ে দিল এবারের টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করেছে আইভরি কোস্ট। স্বীকৃত টি-টুয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের বিব্রতকর রেকর্ড সঙ্গী করেছে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগে স্বীকৃত টি-টুয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ছিল ১০ রানে। টি-টুয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে রবিবার মুখোমুখি হয়ে আগে ব্যাটে নেমে নাইজেরিয়া ৪ উইকেটে ২৭১ রান করে। জবাবে আইভরি কোস্ট গুটিয়ে যায় কেবল ৭ রানে। ২৬৪ রানে জিতেছে নাইজেরিয়া।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় এটি। আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ২৯০ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৭৩ রানে জিতেছিল। আগে আইল অব ম্যান গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে টি-টুয়েন্টিতে সর্বনিম্ন ১০ রানে অলআউটের রেকর্ড গড়েছিল। গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়াও। সেই ম্যাচ দুটিকে ছাড়িয়ে গেল আইভরি কোস্ট।

নাইজেরিয়ার হয়ে সেলিম সালাউয়ের ব্যাট থেকে আসে সেঞ্চুরি। ১৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ১১২ করেন। আইসেক ওকপি ৩ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। জবাবে ৭.৩ ওভারে গুটিয়ে যায় আইভরি কোস্ট। স্বীকৃত ক্রিকেটে এটি তাদের দ্বিতীয় টি-টুয়েন্টি। আগে নিজেদের প্রথম ম্যাচে সিরিয়া লিয়নের বিপক্ষে ২১ রানে অলআউট হয় ১৯০ রানের লক্ষ্যে নেমে। ২০২২ সালে তারা আইসিসির সহযোগী দেশ হিসেবে স্বীকৃতি পায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews