1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বিএনপি জাতীয় নির্বাচনে অটল

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ গননা করুন

একতা ডেস্কঃ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনে অটল। স্থানীয় নির্বাচন কিংবা সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেবে না দলটি। আগামী অক্টোবরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি করছে দলটি। প্রয়োজনে

দ্রুত নির্বাচনের দাবিতে সারা দেশে একের পর এক কর্মসূচি পালন করা হবে। ইতোমধ্যেই হাইকমান্ড থেকে সর্বস্তরে পরিষ্কার নির্দেশনা পাঠানো হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনজীবীদের কর্মশালায় বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বই হচ্ছে, যতদ্রুত সম্ভব জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর জাতীয় নির্বাচন উপহার দেওয়া। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন, আগে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রশ্নই আসে না। শুধু স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো ধরনের নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের আগে কোনোক্রমেই দেশে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি।

দলটির এ অবস্থানের কথা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) তারা এরই মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে। স্থানীয় নির্বাচন বিএনপি আগে না চাওয়ার বিষয়ে দলের শীর্ষ নেতারা কয়েকটি কারণের কথা জানিয়েছেন। তাদের মতে, এর প্রধান কারণ দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আগে হলে পতিত আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার ক্ষেত্রে এটাকে সবচেয়ে বড় প্ল্যাটফরম হিসেবে কাজে লাগাতে পারে। ফলে দেশজুড়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে। যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি সরকারের যে মূল ফোকাস জাতীয় নির্বাচন, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। পতিত ফ্যাসিবাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র মোকাবিলায় অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না। দরকার হলে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে। তবুও এ বছরেই জাতীয় নির্বাচন আদায় করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews