1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোদির ভারতে অর্ধেক মানুষ দেউলিয়া হওয়ার মুখে

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৯ গননা করুন

একতা ডেস্কঃ বিশ্বজুড়ে ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা জোর গলায় প্রচার করে মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। বিশেষ করে নিজের শাসনামলে ভারত অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়ার যে গল্প করেন মোদি তার অধিকাংশই যে বানানো গল্প তা উঠে এসেছে এক সমীক্ষায়। সমীক্ষা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। বিশ্বে জনসংখ্যার বিচারে এক নম্বরে থাকা ভারতীয়দের মধ্যে অর্ধেকই দেউলিয়া হওয়ার পথে। তারা এখনো ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে নিতে পারেনি। কোন রকম পরিকল্পনা ছাড়াই বিশৃঙ্খলভাবে আর্থিক যোগানের ব্যবস্থা করেদিন কাটাচ্ছেন সবাই। সাম্প্রতিক সমীক্ষাটি চালানো হয়েছে ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের উপর। এটি চালিয়েছে ইউগফ নামের একটি সংস্থা। ভারতের ১২টি শহরে মোট ৪ হাজার মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদন বলছে তারা সবাই তাদের বাবা-মায়ের দায়িত্ব নিয়েছেন। সেই সাথে সন্তানদের দায়িত্ব পড়েছে তাদের কাঁধে। এই বয়সের ৬০ শতাংশ মানুষের বিশ্বাস প্রতি প্রতি মাসে তারা যা সঞ্চয় করছেন বা করেন সেটি ভবিষ্যতের জন্যে যথেষ্ট নয়।

এমনকি ভবিষ্যৎ সুরক্ষিত রাখার ব্যাপারেও অপর‍্যাপ্ত। আর এই সমীক্ষায় জানা গিয়েছে ৯৪ শতাংশ ব্যক্তির কোন সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা রয়েছে অথবা কোন পরিকল্পনার ওপরে জীবনযাপন করেন। এমনকি জানা গেছে, ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের ৫০ শতাংশই দাব করেছেন বৃদ্ধ বাবা-মা এবং স্ত্রী সন্তানের দায়িত্ব থাকায় অর্ধেক সময় তাদের হাতে সঞ্চয়ের অর্থটুকুও থাকেনা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews