1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

বাধার মুখে জাপার ইফতার মাহফিল পণ্ড

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০৪ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকায় বাধার মুখে জাতীয় পার্টির ইফতার মাহফিল পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার পল্লবীর দুই নম্বর কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল জাপা চেয়ারম্যান জি এম কাদেরের। পরে বাধার খবর পেয়ে তিনি মাঝপথ থেকে ফিরে যান।

বিকেল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিয়ে একদল যুবক পল্লবীর দুই নম্বর কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। জাপাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে ইফতার মাহফিল বন্ধের দাবি জানায় তারা। প্রথমে পুলিশ কমিউনিটি সেন্টারের ফটকে তালা ঝুলিয়ে দেয়। এর পর ২০-২৫ জন ছেলে এসে অশালীন স্লোগান দিয়ে ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলে। নেতাকর্মীকে গালমন্দ দিয়ে সেন্টার থেকে বের করে দেয়। কমিউনিটি সেন্টারে যখন হট্টগোল চলছিল, তখন জাপা চেয়ারম্যান জি এম কাদের পথে ছিলেন। খবর শুনে তিনি গাড়ি ঘুরিয়ে ফিরে যান।

জি এম কাদের বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা মাঠে ছিলাম। এই আন্দোলনে যোগ দিয়ে জাতীয় পার্টির দুই নেতা শহীদ হয়েছেন। অনেকেই মামলা ও হামলার শিকার হয়ে কারাবাস করেছেন। এ ছাড়া বিগত সরকারের সব দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। অথচ বর্তমান সরকার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews