একতা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের কাছে ক্ষমা চেয়ে গণহত্যার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাতে কোনো বাঁধা নেই। ২১ মার্চ, শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িত এবং লুটতরাজদের বিচার নিশ্চিত করতে হবে সবার আগে। দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এবং সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচিত সরকার পূরণ করবে বলেও জানান তিনি।
Leave a Reply