ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সকল সাংবাদিকের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সন্দ্বীপের বে ভিউ গার্ডেনে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। সাধারণ সম্পাদক মোবারক হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।
বক্তব্য রাখেন আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব প্রকৌশলী কামরুল হাসান, উপজেলা সহকারী শিক্ষক পরিষদের সভাপতি কাজী আনোয়ার হোসেন, ইসলামী ছাত্র শিবির সন্দ্বীপ শাখার সভাপতি জিয়াউল হাসান ও ইসলামী ছাত্র আন্দোলন উপজেলার সভাপতি ইয়াসিন আরাফাত ভূইয়া। দোয়া ও মুনাজাত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসলিম উদ্দিন, উক্ত ইফতার ও দোয়া মাহফিলের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, সন্দ্বীপ থানা ওসি (তদন্ত) ইন্সপেক্টর মোঃ জুয়েল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রক্টর অপূর্ব সরকার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক মুহাম্মদ কামরুজ্জামান, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী।
সংগঠনের নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মাইনউদ্দীন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আসীর, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন।
Leave a Reply