1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা রাজনৈতিক হস্তক্ষেপ

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০১ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সেনানিবাসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে হওয়া আলোচনাকে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছেন। শুক্রবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আলোচনা করেছে, সেটিকে আমরা রাজনৈতিক হস্তক্ষেপ মনে করছি। রাজনীতির ভবিষ্যৎ রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত, অন্য কেউ এতে হস্তক্ষেপ করলে তা সন্দেহজনক। আমাদের কাছে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এটি মূলত ভারতের পরিকল্পনা, যেখানে সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন ও শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আমাদের আসন সমঝোতার বিনিময়ে এই প্রস্তাবে রাজি হতে বলা হয়েছিল।

তিনি বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এসব বিষয়ে কথা বলতেই আমাদের ডাকা হয়েছিল। নিরাপত্তার ঝুঁকি অনুভব করছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “৫ আগস্টের আগেও আমরা আন্দোলনে ছিলাম, এখনো লড়াই চলছে। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে, ততক্ষণ আমি কোনো নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি না।’ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিনি বলেন, “৫ আগস্টের পরও আওয়ামী লীগ তাদের অপরাধ স্বীকার করেনি। তাই তাদের বিচার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের পুনর্বাসন বা রিফর্ম মেনে নেওয়া যাবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews